1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশে রওনা দিয়েছেন কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৭২ Time View

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

‘স্বাস্থ্যকর খাবার, সুস্থ গ্রহ’ প্রতিপাদ্যে ১৭-২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
এ ছাড়া কৃষিমন্ত্রী সেখানে (রোমে) ‘বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণ করবেন। কৃষি খাতের রূপান্তরের বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে খাদ্য ও কৃষি সংস্থা। সে জন্য এফএও ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘বিনিয়োগ সম্মেলনের’ আয়োজন করেছে।

আগামী ২২ অক্টোবর কৃষিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ