1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

চিরসত্যের আলো জ্বেলেছেন মহানবি (সা.): ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পথে চলার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মহানবি (সা.) অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক।

রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশেকানে রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বঙ্গবন্ধু ইসলামের কল্যাণে কাজ করে গেছেন উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী মসজিদ মাদরাসা নির্মাণসহ ইসলামের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ সুফি মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

আলোচনা সভা শেষে দুপুরে মহানগর নাট্যমঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ