1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

আমাকে আমার মতো থাকতে দিন : বুবলী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

শাকিব খান ও শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। তাদের কাণ্ড নিয়ে শোবিজ পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। তবে বরাবরের মতো এবারও নিশ্চুপ আছেন এই অভিনেত্রী। বুবলী কারও সঙ্গেই তার ব্যক্তিজীবন নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছেন না।
বর্তমানে সিনেমার শুটিং এ ব্যস্ত রয়েছেন বুবলী। সেখানেই ভিড় করছেন সাংবাদিকরা। কারণ একটাই, সবাই জানতে চান আসল ও বর্তমান ঘটনা। কিন্তু সংবাদকর্মীদের আনাগোনায় বিরক্ত বুবলী।
এ নিয়ে তার ভাষ্য, ‘আমি কাজ নিয়ে ব্যস্ত। আপাতত কাজেই মন দিতে চাই। যা বলার তা তো সবাই জেনেছে। আর কি বলার আছে!’
শুটিং সেটগুলোয় যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছে, তাতে বিরক্ত বুবলী। বলছেন, ‘নিজের কাছেই কেমন যেন লাগে। আমার যা বলার আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন।’
এই নায়িকা গণমাধ্যমকে আরও বলেন, ‘আপনারা আমার ঘরের মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদের জন্য আজ এখানে। বর্তমান সময়টা কেমন যাচ্ছে, তা কিছুটা হলেও আপনারা বুঝেন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। এভাবে শুটিং সেটে এসে ভিড় জমাবেন না। বিষয়টি ভালো দেখায় না। সময় হলে আমিই সবাইকে নিয়ে কথা বলব, গল্প করব। কারণ আপনারাও আমার আপনজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ