1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বাবরের ব্যাটে পাকিস্তানের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৫৮ Time View

অধিনায়ক বাবর আজমের ব্যাটে ভর করে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়েছে ৬ উইকেটে। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ১৪৭ রান বাবরবাহিনী ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। বাবর ৫৩ বলে ১১ চারে ৭৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রানে অপরাজিত থাকেন হায়দার আলী।
এদিন আগে ব্যাট করা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানই বড় স্কোর গড়তে পারেনি। সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে। এ ছাড়াও মার্ক চ্যাপমান ১৬ বলে ৩২ এবং কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৩১ রান।
লক্ষ্য তাড়ায় নেমে ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দ্রুতই হারায় পাকিস্তান। ১২ বলে ৪ রান করেন রিজওয়ান। তিনে নামা শান মাসুদ রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে এরপরই চারে নামা শাদাব খানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন বাবর।
শাদাব ৩৪ রান করে ফিরে যান। পাঁচে নামা মোহাম্মদ নওয়াজও ১৬ রানের বেশি করতে পারেননি। তবে একপ্রান্তে ৫৩ বলে ১১ চারে ৭৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ