1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

হজযাত্রী বহনে সকল পরিবহন সংস্থাকে উন্মুক্ত করার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৬ Time View

হজ সকল পরিবহন সংস্থাকে হজযাত্রী পরিবহন উন্মুক্ত করার দাবি জানিয়েছে এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(হাব) এর সাবেক নেতারা।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী।

এ সময় উপস্থিত ছিলেন হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মোতাসিম বিল্লাহ, সাবেক ইসি সদস্য আবদুল কবির খান, সাবেক অর্থসচিব এ এস এম ইব্রাহীম।

মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, হজযাত্রী পরিবহন সকল বিমান সংস্থার-থার্ড ক্যারিয়ার (বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের বাইরে অন্য বিমান )  উম্মুক্ত রাখতে হবে। না হলে প্রায় ২২ হাজার হজ্জযাত্রী অনিশ্চয়তায় পড়বে। এ ব্যপারে তারা ধর্ম মন্ত্রণালয় ও সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, থার্ড ক্যারিয়ার উন্মুক্ত হলে হজযাত্রীরা তাদের পছন্দের বিমানে হজে যেতে পারবে। এতে হজযাত্রী পরিবহনে বিমানের ঝুঁকিও কমে যাবে।  না হয় হজ পরিবহন নিয়ে আগের মতোই বিশৃঙ্খলা দেখা দেবে।

হজযাত্রীদের স্বার্থ বিবেচনা করে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিও জানান তিনি।

বর্তমান হাব নেতারা হজযাত্রীদের স্বার্থে এ ব্যাপারে জনমত গড়ে তুলতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ