1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি: বিজিএমইএর উদ্বেগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১০২ Time View

অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে রোববার সকাল থেকে চট্রগ্রাম কাস্টম হাউসে আমদানি ও রপ্তানি কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন করছেন।

এর ফলে বর্তমানে চট্রগ্রাম কাস্টম হাউসে আমদানি রপ্তানির শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ।

রোববার এক বিবৃতির মাধ্যমে বিজিএমইএ এ উদ্বেগের কথা জানায়। একই সাথে আলোচনার মাধ্যমে কাস্টমসের কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতে বলা হয়, পোশাক শিল্পের উদ্যোক্তরা স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করছে। পোশাক শিল্পের বাজারগুলোতে মন্দা পরিস্থিতি থাকা সত্ত্বেও শিল্পকে টিকিয়ে রাখার জন্য নিরন্তর সংগ্রাম করছে। সেখানে কোন কারণে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে  উদ্যোক্তারা গভীর সঙ্কটের মধ্যে পড়বে।

এতে আরো বলা হয়, চট্রগ্রাম কাস্টম হাউসের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে সিএন্ডএফ অ্যাসোসিয়েশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্ত ও আলোচনা করে কাস্টমস কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ