1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিদ্যুৎ নিয়ে মূল সংকট কেটে গেছে : নসরুল হামিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিটে শুরু হওয়া বিদ্যুৎ বিপর্যয়ের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১০টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি লিখেছেন, “সম্মানিত গ্রাহকবৃন্দ- ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে রাত ৯টার মধ্যে গ্রিড রিস্টোর করা সম্ভব হয়েছে।”

বিদ্যুৎ নিয়ে মূল সংকট কেটে গেছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিটে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের পর ২টা ৩৬ মিনিটে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি সঞ্চালন লাইন চালুর মাধ্যমে ক্রমান্বয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। রাত ৯টায় সিস্টেম জেনারেশন ৮,৪৩১ মেগাওয়াটে উন্নীত করা হয় এবং সতর্কতার সাথে সেটা বাড়িয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়।

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সন্ধ্যা থেকে ঢাকা ও এর আশপাশের জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ