1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিদ্যুৎ ফিরতে শুরু করেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে বিদ্যুৎ বিপর্যয়ের পর সন্ধ্যায় বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। সচিবালয়, বিদ্যুৎভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ এসেছে।

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন বিভ্রাটের পর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিদ্যুৎ ছাড়া কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে সচিবালয়ের গেট, চারপাশ ও সচিবালয় চত্বরের বিদ্যুৎ সংযোগ সচল করা হয়। ওই সময় বিদ্যুৎ আসে বিদ্যুৎ ভবনেও। তখনও সচিবালয়ের ভবনগুলো ছিল বিদ্যুৎবিচ্ছিন্ন। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে সচিবালয়ের ভবনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বিদ্যুৎ বিপর্যয়ের পর সন্ধ্যার আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ন্যাশনাল গ্রিড ঠিক করতে একটু সময় লাগবে। আমার মনে হয় দু-তিন ঘণ্টার আগে হবে না, সময় লাগবে। আমরা রিকভার করার জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, সন্ধ্যার মধ্যে আমরা চেষ্টা করছি রিকভার করার জন্য। অন্তত আমাদের যেসব সেনসেটিভ এলাকা আছে, কেপিআইভুক্ত, ওইগুলো আমরা স্টার্ট (বিদ্যুৎ সরবরাহ) করে দেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ