1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দ্রব্যমূল্যের পাগলাঘোড়া বাগে এসেছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাগে এসেছে সেপ্টেম্বরে, মূল্যস্ফীতি কমবে আগস্টের চেয়ে। অক্টোবরে আরও কমবে।

আজ সোমবার (৩ অক্টোবর) জনশুমারি ও গৃহগণনা-২০২২ এ প্রাথমিক ফলাফলের শুনানিপরর্বতী যাচাই কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানী আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনকক্ষে মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সারাদেশে এক কোটি পরিবারকে কম মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এতে কাজ করতে মানুষের উপকার হচ্ছে। তাই মূল্যস্ফীতি অনেক কমেছে সেপ্টেম্বর মাসে। চাল ডাল আটা তেল দেওয়া হয়েছে নিম্ন আয়ের মানুষদের। তবে মূল্য কমে কত হয়েছে সেটা তিনি জানাতে পারেননি।

মন্ত্রী বলেন, খুব তাড়াতাড়ি আপনারা এর বিস্তারিত জানতে পারবেন। আমি নিশ্চিত বলছি আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কমেছে। অক্টোবর মাসে এটা আরও কমবে। কারণ নিম্ন আয়ের মানুষদের কম দামে খাবার দেওয়ার ব্যবস্থা চলমান আছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিউর রহমান। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। বক্তব্য দেন জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন, পিইসি কার্যক্রমের সমন্বয়কারী ড. ইউনূস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ