1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দুর্গোৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৮ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে, কাঁধে-কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সবার লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।

শুক্রবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পাবনা জেলা কমিটি আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা সবার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যেই মুক্তির আন্দোলনের ডাক দিয়েছিলেন, আর বঙ্গবন্ধুর পর এ কাজটিই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গৃহহীনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর দেয়া হচ্ছে, অস্বচ্ছলদের বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে।

শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ