1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এ বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

এ বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ায় গত চার বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

আজ শনিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার দিনাজপুরে যেটি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। প্রশ্নফাঁস হওয়া বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে নিয়ে গেছেন। এটি কী করে হলো, সেই বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ সব ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ ছাড়া দু-একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেটি বিজি প্রেসে যখন প্রশ্ন প্যাকেট হয়, ওই সময়ে কোথাও কোথাও ভুল হয়েছে। আমরা তাদের সঙ্গে আবারও বসছি, যেন এ ধরনের ভুল আগামীতে আর না হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ