1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

ত্রিনিদাদে শেষটা ভালো হয়নি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১১০ Time View

চারজাতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শেষ ম্যাচে স্বাগতিক ত্রিনিদাদ এন্ড টোবাগোর কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ: ১২৪/৯ (২০ ওভার)
ত্রিনিদাদ এন্ড টোবাগো: ১২৯/৬ (১৯.৩ ওভার)
ফল: ত্রিনিদাদ এন্ড টোবাগো চার উইকেটে জয়ী

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান করে বাংলাদেশ দল। মোহাম্মদ আশরাফুল ২১ বলে ৩০, সাকিব আল হাসান আট বলে ১০, মাহমুদউল্লাহ ১৩ বলে ১২, নাসির হোসেন ৩৭ বলে অপরাজিত ৩১ ও জিয়াউর রহমান ১৬ বলে ১৩ রান করেন।

ত্রিনিদাদের অফ স্পিনার শেরউইন গঙ্গা চার ওভারে ২০ রান দিয়ে তিনটি, বাঁহাতি চায়নাম্যান ডাভ মোহাম্মদ চার ওভারে ১৭ রান দিয়ে তিনটি এবং আরেক বাঁহাতি স্পিনার ইয়ানিক অট্টোলে চার ওভারে ১৭ রান দুই উইকেট নেন।

জবাব দিতে নেমে ১২ রানে পাঁচ উইকেট হারালেও মিডল অর্ডারে দারুণ প্রতিরোধ গড়ে তোলে। জ্যাসন মোহাম্মদ ২৭ বলে ২৪ রান নিয়ে সাজঘরে ফিরলেও সপ্তম জুটিতে গঙ্গা ও ইয়ানিক খেলা শেষ করে আসেন। তিনটি চারের মারে ৪০ বলে ৪০ করেন গঙ্গা। ইয়ানিক খেলেন ঝড়ো ইনিংস। ২৭ বলে এক চার ও চার ছয়ের সাহায্যে ৫২ রান করেন।

বাংলাদেশের পেসার শফিউল ইসলাম চার ওভারে ১২ রানে দুটি এবং আব্দুর রাজ্জাক চার ওভারে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন পেসার আবুল হাসান রাজু।

চারজাতি এই ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে বার্বাডোসকে এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারায়। ত্রিনিদাদ থেকে বাংলাদেশ দল সোজা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবে। আগামী ১২ সেপ্টেম্বর কলম্বো গিয়ে পৌঁছাবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ