1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ড গেল বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৬৪ Time View

শুরু হয়ে গেল বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তবে বিশ্ব আসরের আগে খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। যার জন্য নিউজিল্যান্ড গেলেন নুরুল হাসান-মেহেদী মিরাজরা।

সেখানে আসর শেষ করে অস্ট্রেলিয়া গিয়ে বিশ্বকাপ খেলবে টাইগাররা। কঠিন চ্যালেঞ্জে নিজেদের সেরাটা দেয়ার কথা বলে গেছেন ক্রিকেটাররা। আর অধিনায়ক সাকিব আল হাসান বিদেশে দলের সঙ্গী হবেন।

এদিকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে উন্মোচিত হয়েছে বাংলাদেশ দলের জার্সি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল পেজে লাল ও সবুজ রঙের মিশেলে বানানো এই জার্সি প্রকাশ করা হয়েছে।

এবার ভার্চুয়ালি জার্সি উন্মোচন করেছে বিসিবি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ক্রিকেট দলের জার্সি সবার সামনে প্রকাশ করে তারা।

এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রঙ। রয়েছে জলছাপ, আর বুকের বাম পাশে বিসিবি ও ডান পাশে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে লেখা রয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ