1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

জিটিভির নতুন ধারাবাহিক ‘মায়াজাল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ২০৪ Time View

জিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘মায়াজাল’। এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে তিনটি পরিবারের মধ্যে চলা নানা ঘটনা ও দূর্ঘটনা নিয়ে।এই তিনটি পরিবারের মধ্যে একটি উচ্চবিত্ত শ্রেনীর, একটি মধ্যবিত্ত এবং অন্যটি উচ্চ ও মধ্যবিত্তের মাঝামাঝি অবস্থানে।

নাটকের কাহিনীর সুত্রপাত হয় উচ্চবিত্ত পরিবারের আশরাফ সাহেবের মেয়ে কৃপাকে নিয়ে। একদিন কৃপাকে খুঁজে পাওয়া যায় না। আশরাফের চোখে সন্দেহ হয়  মধ্যবিত্ত পরিবার ফয়েজ সাহেবের ছেলে রাতুলের উপর। উচ্চ ও মধ্যবিত্তের মাঝামাঝি অবস্থানে যিনি আছেন শাহেদ বৈবাহিক সুত্রে ফয়েজ সাহেবের আত্মীয় এর সুবাতে কৃপার কেসে জড়িয়ে পড়ে শাহেদ সাহেব। এই তিন পরিবারের মধ্যে চলতে থাকে দ্বন্দ। এভাবেই এগিয়ে যায় ধারাবাহিকের কাহিনী।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল মনসুর, এস এম মহসিন, রহমত আলী, সাবেরী আলম, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জাম সেলিম, তানিয়া আহমেদ, নওশাবা, আলভী, নিশো, আবিদ রোহান, দীপা খন্দকার, নাদিয়া, অহনা প্রমূখ।

শামস উদ দোহার রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি  সোম ও মঙ্গলবার রাত ৯টা ০৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ