1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিন এই রোগে দুজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ শুক্রবার ৪ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগের দিন ৫ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৯ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ