1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ভারতশিবিরে বড় দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারত। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপ থেকে বুমরাহর ছিটকে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন বুমরাহ। ইনজুরির কারণে দলের সঙ্গে ছিলেন না এশিয়া কাপেও। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে দলে ফিরলেও, সে ফেরা স্থায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই আবার চোটে পড়েন বুমরাহ।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের সময় তিনি পিঠে পুরনো ব্যথা অনুভব করেন। এরপর পরীক্ষা করে জানা যায়, তার ইনজুরির মাত্রা এরইমধ্যে গুরুতর পর্যায়ে গেছে। তাকে অন্তত মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ মাস। ফলে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকা হচ্ছে না বুমরাহর।

এর আগে বুমরাহকে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারত। তার অনুপস্থিতি বিশ্বকাপে রোহিতদের ভালোই ভোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ