1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অতিরিক্ত যাত্রীর চাপে করতোয়ায় নৌকাডুবি : তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ Time View

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা অতিরিক্ত যাত্রীর চাপে ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় এ কথা বলেন।

দীপঙ্কর রায় বলেন, ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়। আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ইতোমধ্যে সব ভিডিও ডকুমেন্টস সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুই পাড়ের মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, অতিরিক্ত যাত্রীর চাপে এ ভয়াবহ নৌকাডুবির ঘটনাটি ঘটে।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদন তিন কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার কথা বলা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ