1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

মাতারবাড়ী হতে যাচ্ছে আগামীর সিঙ্গাপুর: নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ Time View

কক্সবাজারে নির্মাণ হতে যাওয়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর আগামী দিনের সিঙ্গাপুর হতে যাচ্ছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের আয়োজনে ‘দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

জাপানি অর্থায়নে মাতারবাড়ী পোর্ট হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিনিয়োগ দেশের জন্য মঙ্গলজনক হবে।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ থেকে ২৭ সালের মধ্যে অন্য একটি মেরিটাইম সেক্টরে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বন্দর এখন ২৪ ঘণ্টা চালু থাকছে। বন্দরের জট কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশে বিদেশি বিনিয়োগ যাতে আসে সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।’

গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায়ী খায়রুল আলম সুজন। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে ১০০ একর জমি দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যে ২০৪১ সালে উন্নত দেশ গড়ার পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে মাতারবাড়ী পোর্ট নির্মাণ জরুরি বলেও জানান তিনি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আয়নুল ইসলাম বলেন, ভূরাজনীতিতে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব আছে। বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই বন্দর থেকে ১ লাখ কোটি টাকার মতো রাজস্ব আসে। তাই এ বন্দরের উন্নয়ন জরুরি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নও জরুরি। চট্টগ্রাম বন্দরকে যেভাবে দেখানো হয়, তার চেয়ে বন্দর অনেক ভালো কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ শাহজাহান বলেন, দেশি অপারেটরের পাশাপাশি বিদেশি অপারেটররা এলে দেশীয় অপারেটররা যেমন সমৃদ্ধ হবে, তেমনি বন্দরও আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। মাতারবাড়ী সিঙ্গাপুর হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ