1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিএনপি পেট্রলবোমা ছুড়লে জনগণকে নিয়ে প্রতিরোধ: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বিএনপি আবারও পেট্রলবোমার রাজনীতি করলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (২৬ সেপ্টেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যে পেট্রলবোমার রাজনীতি আগে করেছে, মানুষের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। তারা তো সেই রাজনীতিই করেছে। তাদের সেই নেতাকর্মীরা রয়েছে। যে নেতারা তখন নির্দেশ দিয়েছিলেন তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন। জনগণ তো সব সময় সেই আতঙ্কে।

‘তবে জনগণ তাদের আর সেই সুযোগ দেবে না। আর যদি তারা সেটি করার অপচেষ্টা চালায় তাহলে সরকার যেমন কঠোর ব্যবস্থা নেবে, আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে পেট্রলবোমার রাজনীতি যারা করেছে, যদি আবার সেটি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করে বিএনপি জোট শতশত যানবাহন পুড়িয়ে দেয়। পেট্রলবোমার আঘাতে দগ্ধ মানুষের আহাজারিতে হাসপাতালগুলোর বাতাস ভারি হয়ে ওঠে। পরের বছরও সেটি অব্যাহত থাকে এবং সে সময় বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে পেট্রল বোমায় মারা যান অনেক মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ