1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ Time View

শ্রীমঙ্গলে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্লক ও বাটিক বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার বিকেলে শেষ হয়েছে।

আজ সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক উন্নয়ন কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার ও জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশীথ বরন রায়, প্রশিক্ষক নাসরিন সুলতানা মুমু প্রমুখ।

প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার ২৫ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ