1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তৃণমূলের আস্থা রাখতে হবে : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ Time View

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সংসদীয় গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

ডেপুটি স্পিকার পাবনার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক নেতা-কর্মীকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে চরমপন্থীদের বিতাড়িত করতে হবে। দেশে আর কখনোই যেন নৈরাজ্যবাদ ফিরে না আসতে পারে সে বিষয়ে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী বহু আঘাত সহ্য করে দলকে আজ সুসংগঠিত করেছেন। এই সুশৃংখল অবস্থা নষ্ট করা যাবে না। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দল ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের এক থাকতে হবে। দলীয় নেতা কর্মীদের মধ্যে মতবিরোধ থাকলে সংগঠনে বিশৃংখলা তৈরি হয় এবং দল ক্ষতিগ্রস্ত হয়।

শামসুল হক টুকু আরও বলেন, ৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও মাদকমুক্ত করার মাধ্যমে দেশকে উন্নত বিশ্বের কাতারে পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই মহতী উদ্যোগে প্রত্যেকের ইতিবাচক ভূমিকা রাখা নাগরিক দায়িত্ব।

মো. আবু ইউনুসের সভাপতিত্বে এবং শামসুল আলম সান্টুর সঞ্চালনায় সম্মেলনে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেলায়েত আলী বিল্লু, মো. তপন হায়দার সান বক্তব্য দেন।

এ ছাড়া বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, মো. হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, মো. মাহবুবুল আলম সাচ্চুসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ