1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বড় পরিবর্তন নিয়ে আফগানদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯ Time View

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যর্থতার জেরে দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন। তবে অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ নবি।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে আসর শুরু করলেও পরে আর জয়ের ধারা ধরে রাখতে পারেনি আফগানরা। সুপার ফোরে কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে রশিদ-নবিরা। যদিও পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে।

এদিকে, এশিয়া কাপের ব্যর্থতার জেরে বিশ্বকাপের দলে বড় রদবদল এনেছে আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটারকে বিশ্বকাপ দলে রাখা হয়নি। তারা হচ্ছেন-সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, আফসার জাজাঈ, করিম জানাত এবং নুর মোহাম্মদ।

তাদের পরিবর্তে মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি, অলরাউন্ডার কাইস আহমেদ এবং পেসার সলিম শাফিকে দলে নেয়া হয়েছে। এছাড়া যথারীতি থাকছেন রশিদ ও মুজিবরা।

আগামী ২২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আফগানিস্তান। এরপর ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে নবিরা।

বিশ্বকাপের স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাঈ, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, হযরতউল্লাহ জাজাঈ, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাবিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সলিম শাফি ও উসমান গনি।

রিজার্ভ : আফসার জাজাঈ, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ এবং গুলবাদিন নাঈব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ