1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১ Time View

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব বন্ধে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের গুজব যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাউশির মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কারও পক্ষে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ায় তবে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বদা তৎপর রয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও প্রতিবছর কোচিং সেন্টার পরীক্ষার সময় খোলা রাখা হয় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষার আগে সারা দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। এ সময় অভিভাবকেরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না আসলে কোচিং সেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিং সেন্টার খোলা রাখা হয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ