1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ Time View

অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন মার্ক বাউচার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই খবর নিশ্চিত করেছে। সোমবার লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৯ উইকেটে হারের পর এক বৈঠকে দক্ষিণ আফ্রিকান টিমকে এই তথ্য জানান সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেছেন, ‘আমরা খুব বিস্মিত এবং হতবাক। তিনি আমাদের বলেছেন যে তার অন্য কিছুতে আগ্রহ আছে এবং সেই সুযোগ নিতে চান। কিন্তু আমরা খুশি যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবেন।’

২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল বাউচারের। আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডের এই টুর্নামেন্ট। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করায় শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে ওঠা নিয়ে শঙ্কায় তারা। বিশ্বকাপ সুপার লিগে তাদের অবস্থান ১১ নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ