1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অদম্য দিবালায় দুর্দান্ত জয় রোমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ Time View

ইতালিয়ান সিরি আ’ লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল এএস রোমা ও এম্পোলি। প্রতিপক্ষের মাঠে সে ম্যাচে রোমা জয় পেয়েছে ২-১ ব্যবধানে। রোমার জয়ের নায়ক পাওলো দিবালা।

ম্যাচের ১৭তম মিনিটে গোল করে রোমাকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা দিবালা।

তবে ৪৩তম মিনিটে বেন্ডিনেল্লির গোলে সমতা ফেরায় এম্পোলি। ১-১ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর ম্যাচের ৭১তম মিনিটে রোমাকে ফের এগিয়ে দেন ফরোয়ার্ড ট্যামি আব্রাহাম। এই গোলটির জোগানদাতা ছিলেন দিবালা। ৮০তম মিনিটে ব্যবধান বাড়তে পারতো রোমার। কিন্তু পেলেগ্রিনি পেনাল্টি মিস করায় সেটি আর হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দলের।

এই জয়ের পরও লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রোমা। ৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে এম্পোলি। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ