1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সেমিতে জকোভিচ ও ফেরার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে হুয়ান মার্টিন দেল পোর্তোকে সরাসরি সেটে হারানোর মাধ্যমে টানা ছয় বছর প্রতিযোগিতার শীর্ষ চারের খেলা নিশ্চিত করলেন সার্বিয়ান তারকা।

দ্বিতীয় বাছাই জকোভিচের বিপক্ষে দাঁড়াতেই পারেননি আর্জেন্টাইন তারকা পোর্তো। প্রথম সেটে পোর্তোকে ৬-২ গেমে হারান জকোভিচ। দ্বিতীয় সেট জেতেন ৭-৬ (৭-৩) গেমে। তৃতীয় ও শেষ সেটে ৬-৪ গেমে জিতে সেমিফাইনালে উঠেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা।

প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কোনো সেটে হারেননি জকোভিচ। ২৫ বছর বয়সী এই সার্বিয়ানের প্রশংসা করেছেন পোর্তো। বলেন, ‘প্রত্যেক ম্যাচেই দারুণ খেলছেন জকোভিচ। শিরোপা জেতার ক্ষেত্রে সেই ফেভারিট।’

ফাইনালে উঠার লড়াইয়ে শনিবার শীর্ষ চারের খেলায় স্পেনের ডেভিড ফেরারের মুখোমুখি হবেন জকোভিচ। সার্বিয়ার জাঙ্কো তিপসারেভিচকে ৬-৩, ৬-৭, ২-৬, ৬-৩ ও ৭-৬ গেমে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন ফেরার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ