1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১২৩৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৬ Time View

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিইআরসির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে।

বিইআরসির পরিচালক (গ্যাস) প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কথা জানিয়ে নিয়মিত এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাধারণত মাসের শুরুতে এ ঘোষণা দেয়।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি আরামকো কোম্পানির নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতিকেজি এলপিজির মূল্য ৯৬ টাকা ৪৩ পয়সা ও মূসকসহ ১০২ টাকা ৮৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে আগস্টের শুরুতে বিইআরসি এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করে। সে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি ছিল ১ হাজার ২৪২ টাকা।

এর আগে মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল ১ হাজার ৩৩৫ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি।

তখন বলা হয়, আমদানিনির্ভর এই জ্বালানির দাম নির্ধারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি হিসেবে ধরা হবে।

সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্যও ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ