1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

পিএসজির বিপক্ষে খেলা হচ্ছে না ডি মারিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ Time View

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা ইনজুরিতে পড়া জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে প্যারিসে ফেরা হলো না সাবেক এই পিএসজির তারকার।

শনিবার ফিওরেন্টিনার সঙ্গে সিরি-এ লিগে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে প্রথমার্ধের পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। আর্জেন্টাইন এই উইঙ্গারের ইনজুরি নিয়ে অবশ্য জুভেন্টাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ-এইচ’র ম্যাচটিতে তাকে দলে রাখা হয়নি। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি অবশ্য বলেছেন পিএসজির বিপক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডি মারিয়াকে দলের বাইরে রাখা হয়েছে।

৩৪ বছর বয়সী ডি মারিয়া গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষিক্ত ম্যাচেই থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে সদ্যই তিনি মাঠে ফিরেছিলেন। এ মৌসুমে পিএসজি ছেড়ে জুভেন্টাসের যোগ দেন এই তারকা উইঙ্গার।

এদিকে গত সপ্তাহে স্পেজিয়ার বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে পড়ায় পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিরও পিএসজরি বিপক্ষে মাঠে নামা হচ্ছে না।

তবে পিএসজির সাবেক তিন খেলোয়াড় আদ্রিয়েন রাবোয়িত, লিয়ান্দ্রো পারডেস ও মোয়েস কিনকে ঠিকই প্যারিস সফরের জন্য দলভুক্ত করেছেন আলেগ্রি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ