1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আইএফআইসি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৭ Time View

চেক জালিয়াতির মামলায় ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংকের (আইএফআইসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক আল আমিন।

দুদক জানিয়েছে, ৬৪ লাখ টাকার চেক জালিয়াতির একটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আজমল বারী, স্টাফ অফিসার শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর কামরুন্নেসা পারভীন, অফিসার গ্রেড-২ নাদিয়া রাহাজিন এবং চেকে মালিকের পরিচয়দানকারী হাসানুজ্জামান।

এ ব্যাপারে দুদক উপসহকারী পরিচালক আল আমিন জানান, চলতি বছরের শুরুর দিকে সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে জালিয়াতি করে ৬৪ লাখ টাকা তোলা হয়। অভিযোগের ভিত্তিতে দুদক গত এপ্রিলে এ ব্যপারে মামলা করে। মামলায় দু’জন ব্যবসায়ী এবং সোনালী ব্যাংকের কয়েক জন কর্মকর্তাসহ সাত জনকে আসামি করা হয়।

দুদক জানায়, বৃহস্পতিবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা সবাই এ মামলার সাক্ষী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ