1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দুই ব্রাজিলিয়ানের গোলে শীর্ষস্থান শক্ত করল আর্সেনাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩ Time View

প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই ব্রাজিলিয়ানের গোলে টানা পঞ্চম জয় পায় আর্সেনাল। এতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে আর্তেতার শিষ্যরা। একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

বুধবার (৩১ আগস্ট) রাতে ম্যাচে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। লিগে এটি তার তৃতীয় গোল। ৭৪ মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডগলাস লুইসের গোলে সমতায় ফিরে অ্যাস্টন ভিলা। লুইসের নেয়া কর্নার খানিকটা বেঁকে গিয়ে দূরের পোস্টে জালে জড়ায়। তবে ভিলার এই ম্যাচে ফেরার স্বস্তি টিকেনি দুই মিনিটও।

ম্যাচের ৭৭ মিনিটেই আর্সেনাল সমর্থকদের আনন্দে ভাসেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বুকায়ো সাকার তুলে দেওয়া বল বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এই গোলেই জয় নিশ্চিত হয় গানার্সদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ