1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন গম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৮ Time View

ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে।

জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদ বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ