1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

দিনে ২ ঘণ্টা লোডশেডিং হলে বিল কম আসবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১২০ Time View

লোডশেডিং হলে বিদ্যুৎ বিল কম আসবে। বিদ্যুতের খরচও কম হবে।

এ মন্তব্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার।

বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রথানমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। কিন্তু এরইমধ্যে ছয় হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা হয়েছে। মানুষ যাতে ভুলে না যায় সেজন্য আমি বিদ্যুৎ বিভাগকে অন্তত দুই ঘণ্টা, সকালে এক ঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা করে লোডশেডিং রাখার জন্য বলেছি।”

তিনি বলেন, “দেশের সব এলাকায় যাতে আলো জ্বলে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ফজিলাতুন্নেসা ইন্দিরার প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, “বিএনপি যা পারে নাই আমরা তা পেরেছি।”

একই প্রশ্নের জবাবে তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নিজের হাতে অফিসের বা বাসার সুইচ বন্ধ করা উচিত। আমি নিজেও এটা করে থাকি।”

একই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “উৎপাদিত গ্যাস দিয়ে আপাতত শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ