1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

প্রথম দিনে ‘লাইগার’ আয় ৩৩ কোটি রুপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৭৭ Time View

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৩৩.১২ কোটি রুপি আয় করেছে দক্ষিণ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের বহুল আলোচিত সিনেমা ‘লাইগার’। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মুক্তির পর প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে এমন দাবি করা হয়।

মূলত এটি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন বিজয়। তাই গত ২৫ আগস্ট মুক্তির আগে থেকেই বেশ আলোচিত ছিল সিনেমাটি। অনেকের দাবি, মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া জাগাতে পারেনি সিনেমাটি।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি প্রথম দিনে আয় করে ১৮ কোটি রুপি। তবে নির্মাতারা আশা করেছিলেন সিনেমাটির প্রথম দিনে আয় হবে অন্তত ৩৫ কোটি রুপি।

এদিকে, সিনেমাটি তেলেগু রাজ্যে ১৫ কোটি রুপি আয় করেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের পক্ষ থেকে একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়, সিনেমাটি সারাবিশ্বে মোট ৩৩.১২ কোটি রুপি সংগ্রহ করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। সিনেমাটি মুম্বাইয়ের বস্তির এক চা-ওয়ালা যুক্তরাষ্ট্রে গিয়ে পেশাদারী বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়া নিয়ে নির্মিত হয়েছে।

দেবোরাকোন্ডা ও অনন্যা পান্ডে ছাড়াও এতে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণান, রনিত রায় ও কিংবদন্তী মার্কিন পেশাদার বক্সার মাইক টাইসন।

সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে।

প্রথম দিনে ভালো ব্যবসা না করলেও পরিচালক এখনো আশাবাদী যে, সামনে সিনেমাটি ভালো আয় করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ