1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ইউরোপ সেরা বেনজেমা, জিতলেন উয়েফা পুরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৬০ Time View

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার করিম বেনজেমা। বাজপাখি খ্যাত গোলকিপার সতীর্থ থিবো কোর্তোয়া এবং ম্যানচেস্টার সিটির মাঝমাঠের মধ্যমণি কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন তিনি।

মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রিয়ালের হয়ে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন করিম বেনজেমা। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ কয়েকটি মর্যাদার শিরোপা জিতিয়েছেন তিনি। বিশেষ করে ইউরোপ সেরা ও স্পেন সেরা লিগ জয়ের নায়ক ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।

আগুনে পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন বেনজেমা। ইউরোপ সেরার মুকুট পরলেন তিনি। ইতোমধ্যে আরেকটি সুখবর পেয়েছেন ৩৪ বছর বয়সী গোলমেশিন। চাউর হয়েছে, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

২০২২ বর্ষসেরা কোচের পুরস্কার বগলদাবা করেছেন কার্লোস আনচেলত্তি। গতবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১৪তম শিরোপা জেতান তিনি।

এবার নারী ক্যাটাগরিতে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার অ্যালেক্স পুতিয়াস। আর নারী বর্ষসেরা কোচ হয়েছেন সারিনা। ইংল্যান্ডকে ইউরো জেতান তিনি। এছাড়া আরিগো সাচি জিতেছেন উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ