1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

বাউফল থানায় জাতীয় পতাকার অসম্মান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪৩ Time View

জাতীয় পতাকা প্রত্যেক দেশের জাতীয় ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক, জাতীয় সম্মান। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের এ পতাকা স্বাধীণ বাংলাদেশের অস্তিত্বের প্রতীক, আমাদের জাতীয় স্বত্ত্বা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা।

তাই জাতীয় পতাকাকে সম্মান দেখানো প্রতিটি নাগরিকের জাতীয় ও নৈতিক দায়িত্ব। জাতীয় পতাকার অবমাননা দেশ-জাতি তথা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

কিন্তু সব দায়-দায়িত্বকে ভুলুণ্ঠিত করে খোদ আইন শৃংখলা বাহিনীর কার্যালয়ে জাতীয় পতাকাকে অসম্মান প্রদর্শন করা হয়েছে।

পটুয়াখালীর বাউফল থানার সামনে প্রতিদিন যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিবসরে শেষে সেই পতাকা নামিয়ে নিছক অবহেলায় ফেলা রাখা হয় যত্র-তত্র।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল থানায় গিয়ে দেখা যায়, ব্যবহৃত জাতীয় পতাকাটি নামিয়ে নিছক এক টুকরো ছেড়া কাপড়ের মতো করে চমর অবহেলায় তা দিয়ে ঢেকে রাখা হয়েছে থানার পুলিশ সদস্যদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

জাতীয় আইনশৃংখলা রক্ষার দায়িত্ব যাদের হাতে তারাই শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয় পতাকা তথা জাতিকে অসম্মান করেছে!

এ ব্যাপারে বাউফল থানার একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, “যেহেতু আগামীকাল আবার উত্তোলন করা হবে তাই এটাকে (জাতীয় পতাকাটিকে) কাছাকাছি রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ