1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

কম্বোডিয়ায় কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৩ Time View

কম্বোডিয়ায় কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্যসম্পদ বিষয়কমন্ত্রী ভ্যাং শাকুন আশ্বাস দিয়েছেন।

কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হাই গতকাল কম্বোডিয়ার কৃষিমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।

বৈঠকে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক ও সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কম্বোডিয়া সফরকালে উত্থাপিত কম্বোডিয়ায় এ কন্ট্রাক্ট ফার্মিং এর সম্ভাব্যতা ও করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনা হয়।

বৈঠকে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্যসম্পদ বিষয়কমন্ত্রী কম্বোডিয়ায় বাংলাদেশের কন্ট্রাক্ট ফার্মিং বাস্তবায়নের প্রক্রিয়াগুলো বিশদভাবে উত্থাপন করেন। এ সময় কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে সরকারি ও বেসরকারি অংশীজন সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনায় মান্যবর রাষ্ট্রদূত দুদেশের কারিগরি পর্যায়ে আলোচনার উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য এবং এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের অবদানের কথা কম্বোডিয়ার মন্ত্রীর কাছে তুলে ধরেন।

কম্বোডিয়ার কৃষিমন্ত্রী কন্ট্রাক্ট ফার্মিং-এর ক্ষেত্রে তাঁদের সাফল্য চিত্র রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। কম্বোডিয়ার কৃষিমন্ত্রী এ ক্ষেত্রে উক্ত দেশের কৃষিজীবী, বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।

বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আওতায় কন্ট্রাক্ট ফার্মিং-এর বিষয়ে আলোচনা অগ্রসর করার সিদ্ধান্ত গৃহীত হয়। দ্রুততম সময়ের মধ্যে দুই দেশ এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দলিল স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হবে।

বৈঠকে দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ