1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

১১ দিন পর সিলেটের চা শ্রমিকের একাংশ কর্মস্থলে যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৫৮ Time View

বিচার মানি তালগাছ আমার। সব কিছু মেনে নেবো তবে আমাদের মজুরি দিতে হবে ৩০০ টাকা। সকল দাবী দাওয়া মেনেবার আশ্বাসের পর টানা ১১ দিন পর অবশেষে সিলেটে কাজে যোগ দিয়েছেন চা শ্রমিকদের একাংশ এদিকে জানা যায় ২৪টি চা বাগানের শ্রমিকরা এখনও কাজে যোগ দেয়নি।

সোমবার (২২ আগষ্ট) বেলা ১টার দিকে শহরতলির লাক্কাতুরা এলাকায় চা বাগানে কাজে ফিরেন তারা। তবে আরেকাংশ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মজুরি বৃদ্ধির দাবিতে ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে কর্ম বিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্ট কালের ধর্মঘট।

এর মধ্যে ঢাকা ও সিলেট মিলিয়ে কয়েক দফা বৈঠক হয় প্রশাসন, চা শ্রমিক নেতা ও বাগান মালিকদের মধ্যে কিন্তু সমাধান আসেনি। সর্বশেষ রোববার (২১ আগস্ট) রাতে মৌলভীবাজারে প্রশাসনের সাথে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের কথা জানান চা শ্রমিক ইউনিয়ন নেতারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত ১২০ টাকা মজুরিতেই কাজে ফিরবেন শ্রমিকরা। তবে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজেদের দাবি জানাবেন তারা।

কিন্তু সোমবার (২২ আগষ্ট) সকালে চা শ্রমিকদের একটি পক্ষ বেঁকে বসে। তারা কাজে যোগ না দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
সরেজমিনে দেখা গেছে, সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকরা সকাল থেকে বাগান এলাকায় বিক্ষোভ করেন, স্লোগান দেন। তবে সময় গড়ানোর সাথে সাথে শ্রমিকদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। এক পক্ষ কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বেলা একটার দিকে শ্রমিকদের একাংশ কাজে যোগ দিতে বাগানে যান। তারা চা পাতা তুলতে শুরু করেছেন।

কয়েকজন শ্রমিক জানান, চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি আন্দোলন আপাতত প্রত্যাহার করায় তারা কাজে ফিরেছেন।

শ্রমিকদের একাংশ কাজে ফেরায় বাগান মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আরেকটি পক্ষ এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, ৩০০ টাকা মজুরি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ