1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বর্তমান শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করার চেষ্টা করছি : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬২ Time View

শিক্ষার্থীদের ওপর জোরজবরদস্তি, পরীক্ষার ভীতি ও অতিরিক্ত বইয়ের বোঝায় জর্জরিত বর্তমান শিক্ষাব্যবস্থাকে আনন্দময় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে বিজ্ঞানমনস্ক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করতে পাঠ্যক্রম ঢেলে সাজানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২১ আগস্ট) দুপুরে ‘শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ’ বিষয়ক ওয়েবিনারে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ ওয়েবিনারের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকীকরণ ঘটেছে। রাজনীতিতে যেমন সাম্প্রদায়িকীকরণ, দুর্বৃত্তায়নের চেষ্টা হয়েছে, শিক্ষায়ও তা-ই। সেখান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন প্রয়োজন, আমরা সে চেষ্টাই করছি। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন বাস্তবায়ন হয়নি। ২০১০ সালে যে শিক্ষানীতি নেওয়া হয়েছিল তা শিক্ষা কমিশনের ধারাবাহিকতাতেই হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষানীতি বাস্তবায়নে আমরা কাজ করছি, সেটিরও প্রায় ১২ বছর হয়েছে। নতুন কিছু জিনিস এসেছে। কিছু জিনিস সময়পোযোগী করার প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে। অনেককিছু অবাস্তবায়িত রয়েছে। এ কারণে বর্তমান শিক্ষানীতিকে নতুন করে দেখার সুযোগ আছে। নতুন কারিক্যুলাম নিয়ে গত কয়েক বছর ধরে আমরা কাজ করছি।

পাঠ্যসূচি নিয়ে অনেক আলোচনা হয়েছে জানিয়ে দিপু মনি বলেন, নতুন যে বইগুলো হচ্ছে সেগুলোর বিষয়ে দীর্ঘসময় নিয়ে আলোচনা করে আমরা কাজ করছি।

ওয়েবিনারে শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষা পদ্ধতির নতুন কারিকুলামে মুক্তিযুদ্ধ, নৈতিকতা, স্বাধীনতার চেতনা ও আদর্শের ওপর বিশেষভাবে জোর দিয়েছি। মাদারাসা শিক্ষার জন্য আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করেছি তাতে মাদরাসা শিক্ষকদের কোনো আপত্তি নেই।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মুনতাসীর মামুন ও ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ