1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

‘সতর্ক থকতে হবে বিএনপি যেন ঘোলা পানিতে মাছ শিকার না করতে পারে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৪ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বে প্রাকৃতিক গ্যাস, ভোজ্য, জ্বালানি তেল, বিদ্যুৎসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ছে। তার কিছু প্রভাব বাংলাদেশেও পড়েছে। এখন বিএনপি চাইবে ঘোলা পানিতে মাছ শিকার করতে। যাতে ঘোলা পানি সৃষ্টি না করতে পারে এর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে ঝালকাঠির নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের নেমেছিল কিন্তু জনগণ সাড়া দেয়নি। যখন বিশ্ব বাজারের সবকিছুর দাম বাড়ছে এখন তারা আন্দোলনে নেমেছে এখনো সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে যে দিক নির্দেশনা দিয়েছিলেন তা আমরা পালন করে করোনা মোকাবিলা করেছি। ঠিক এখন যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো মেনে চললে অল্প সময়ের মধ্যে সবকিছু আগের মতো হয়ে যাবে।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ