1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ভারতীয় দলে কোহলী নেই, যা বললেন সিকান্দার রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৬৮ Time View

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়ে সফরেও যাননি কোহলী। সেটাই আক্ষেপ জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দার রাজার। কারণ, সামনে থেকে কোহলীর খেলা দেখতে পাবেন না তারা। রাজার মতে, গত এক দশক ধরে কোহলী সব ধরনের ক্রিকেটেই সব থেকে ধারাবাহিক ব্যাটার।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে রাজার আর্জি, কোহলীকে শান্তিতে থাকতে দেওয়া হোক। রাজা বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে যার ২০ হাজারের বেশি রান রয়েছে, তাকে পরামর্শ দেওয়ার মতো জ্ঞান বা অভিজ্ঞতা কোনওটাই আমার নেই। আমি ওকে কী বলব! আমার ওকে কিছুই বলার নেই। সকলকেই অনুরোধ করব চুপ থাকার জন্য। কোহলীকে একটু শান্তিতে থাকতে দিন। ওকে একা থাকতে দিন। আশা করি খুব তাড়াতাড়ি চেনা ছন্দে ফিরবে কোহলী।’’

উল্লেখ্য, ৬ বছর পর জিম্বাবোয়ে সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল।

ভারতীয় দলের সাবকে অধিনায়ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত কি না, তা নিয়েও চলছে বিতর্ক।

রাজা বলেছেন, ‘‘ক্রিকেট ফিটনেস এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে। সেই ফিটনেসকেই কোহলী এমন পর্যায় নিয়ে গিয়েছে যে তরুণরা এখন ওকেই অনুসরণ করে। ওর ফিটনেস দুর্দান্ত। এটার জন্য সকলের উচিত কোহলীকে কৃতিত্ব দেওয়া। আমার মতে কোহলী সব ধরনের ক্রিকেটের জন্যই উপযুক্ত। পরিসংখ্যানের কথা বলছি না। কোহলী কী অর্জন করেছে, কোন পরিস্থিতির মধ্যে রয়েছে বা আগামী দিনে কী অর্জন করতে পারে— সে সব নিয়ে কিছু বলতে চাই না। সাধারণ ভাবেই আমার এটা মনে হয়।’’

ছন্দে না থাকা বিরাট কোহলীকে নিয়ে সমালোচনা চলছেই। সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা নানা মতামত দিচ্ছেন। তাঁর বিশ্রাম চাওয়া নিয়েও বিতর্কের শেষ নেই। উল্লেখ্য, ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান নেই কোহলীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ