1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

দেশে ফিরেছেন তামিম বাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৮ Time View

৯ বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা মাথায় নিয়ে আজ শুক্রবার দেশে ফিরেছে তামিম ইকবালের দল।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানডে দল। এমিরেটসের ফ্লাইটে করে এসেছেন ক্রিকেটাররা।

এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।

দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুসরত মিলবে না টিম বাংলাদেশের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ