1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

জিম্বাবুয়ে সফরে অধিনায়ক হয়ে ফিরলেন লোকেশ রাহুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৯ Time View

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। রোহিত শর্মার ইনজুরিতে আইপিএলে শেষে দক্ষিণ আফ্রিকা সফরে টি-২০ ভারত স্কোয়াডের অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে দায়িত্ব দিয়েছিল বিসিসিআই।

তবে গ্রোয়েন ইনজুরিতে ছিটকে পড়েছেন সেই সফর থেকে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরও মিস করেছেন রাহুল। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র সফরে ফিরেছিলেন লোকেশ রাহুল। তবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ায় থাকতে হয়েছে তাকে আইসোলেশনে।

সম্প্রতি এশিয়া কাপের জন্য ঘোষিত ভারত দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। শুধু তাই নয়, আগামী ১৮ আগস্ট থেকে জিম্বাবুয়ে সফরে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-২০ সিরিজের দলেও আছেন তিনি। বিসিসিআই-এর মেডিকেল টিমের সবুজ সঙ্কেত পেয়ে রাহুলকে নেয়া হয়েছে জিম্বাবুয়ে সফরের দলে। রোহিত শর্মা, লোকেশ রাহুলের অনুপস্থিতিতে টি-২০তে ওয়ানডে ক্যাপ্টেনসির দায়িত্বটা পালন করেছেন শিখর ধাওয়ান।

সঙ্গত কারণে জিম্বাবুয়ে সফরেও ধাওয়ানের হাতে আর্ম ব্যান্ড থাকার কথা। তবে রোহিতহীন দলে লোকেশ রাহুলকে ফিরিয়ে এনে তার হাতে বিসিসিআই দিয়েছে অধিনায়কের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে দায়িত্বটা পালন করবেন শিখর ধাওয়ান। ক্রিকবাজ এ রিপোর্টই করেছে।

জিম্বাবুয়ে সফরে ভারতের টি-২০ স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হোদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষয় প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহম্মদ সিরাজ ও দীপক চাহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ