1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : আইজিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৬ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কিছু মানুষ আছে, যাদের অবয়বে বাঙালি মনে হলেও তারা বাঙালি নয়। তাদের নিয়েই আমাদের চলতে হচ্ছে। তারা ভেতর থেকে ঘুণপোকার মতো আমাদের খেয়ে দেয়ার চেষ্টা করে।

এ প্রসঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রকে নিয়ে আইজিপি বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামল দেখেছি, তারা কতটা জাতীয়তাবাদী। তারা ককটেল জাতি।’

সোমবার (৮ আগস্ট) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশপ্রধান বেনজীর আহমেদ এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ