1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

করোনা আক্রান্ত সায়নী ঘোষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও যুব তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ফলে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সায়নী জানান, ‘জ্বর, সর্দি, কাশি কোনো উপসর্গই নেই। তবু যারা এই কয়েক দিন আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’

ফেসবুকে সায়নী আরও লেখেন, ‘কিছু সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সাময়িক ভাবে সরিয়ে নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আশা করছি কয়েক দিনের মধ্যে দ্বিগুণ উদ্যম এবং সুস্থতা নিয়ে ফিরে আসব। সকলকে ভালোবাসা।’

গত বিধানসভা নির্বাচনে হারলেও গুরুত্বপূর্ণ দলীয় পদ পেয়েছেন সায়নী। সিনেমার শুটিং, তার সঙ্গে দলীয় কর্মসূচিতে প্রায় প্রতিদিন অংশ নিতে হয় তাকে। আপাতত সব কিছু থেকেই দূরে থাকতে হচ্ছে এই অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ