1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : শামীম

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৮৯ Time View

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, উন্নত দেশ গড়ার লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করছেন, উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, এ কারণেই আজ রোববার বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নের বাংলাদেশে। এই সাফল্য নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।

আজ জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুরে আয়োজিত ‘সোনার বাংলা সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপমন্ত্রী শামীম বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। মাদক নির্মূল করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

এনামুল হক শামীম বলেন, ‘বাল্যবিবাহ আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি। বর্তমান আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে এই বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ