1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরের তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৮ Time View

জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা এ মাসের শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন বলে মন্ত্রণালয় জানিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ‘৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানিয়েছে, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন হবে।

সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

তারা ‘৩০ অগাস্ট বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ‘৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে’ নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে আদেশে জানানো হয়েছে।

সফর ও ট্রানজিটের সময় তারা ‘কর্মরত হিসেবে গণ্য হবেন’ জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদন আছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, এ মাসের শেষের দিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি স্যারসহ ছয়জনের নিউ ইয়র্ক যাওয়ার শিডিউল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ