1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৩ Time View

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ ছয় কর্মকর্তা। জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে এ মাসের শেষে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, তারা ৩০ আগস্ট বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আগামী ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারা।

আদেশে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশপ্রধানদের তৃতীয় সম্মেলন হবে।সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

সফর ও ট্রানজিটের সময় তারা ‘কর্মরত হিসেবে গণ্য হবেন’ জানিয়ে আদেশে বলা হয়, এ সফরের বিষয়ে ‘যথাযথ কর্তৃপক্ষের’ অনুমোদন আছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, এ মাসের শেষের দিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ ছয়জনের নিউইয়র্ক যাওয়ার শিডিউল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ