1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ হাজার রানের মাইলফলক ছুঁয়ে তামিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬৪ Time View

দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় স্কোরের ভিত পেয়েছে বাংলাদেশ। ২৫ ওভার শেষে টাইগারদের রান ১ উইকেট না হারিয়ে ১১৯।

অধিনায়ক তামিম ইকবাল পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি। একই সঙ্গে ছুঁয়েছেন ওয়ানডেতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক। ব্যক্তিগত ৫৭ রানের সময়ে তামিম এ বিশেষ রেকর্ডের সঙ্গী হন।

মাইলফল ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৬২ রান করে সিকান্দার রাজাকে মারতে যেয়ে ধরা পড়েন ইনোসেন্ট কাইয়ার হাতে। তার ইনিংসে ছিল ৯টি চার।

অন্যপ্রান্তে, লিটন দাস টিকে রয়েছেন। হাফ সেঞ্চুরির পথে ছুটছেন তিনি।

আজ দুপুরে দুই টাইগার ওপেনার লিটন ও তামিম দেখেশুনে শুরু করেন। হারারে স্পোর্টস ক্লাব উইকেটের বাউন্সে অভ্যস্ত হতে কিছুটা সময় নেন তারা। উদ্বোধনী উইকেটে সেঞ্চুরি জুটি গড়েন দুই ব্যাটার।

জিম্বাবুয়ের দুই সিমার রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি লাইন ও লেংথ ধরে রেখে বল করেন ও লিটন ও তামিমকে বেশ কয়েকবার পরাস্ত করেন। তবে দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে ধীরে নিজেদের প্রাধান্য বিস্তার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ