1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালাও পোড়াও করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আজ বুধবার (৩ আগস্ট) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেওয়া প্রসঙ্গে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পত্তি, কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আমাদের আছে।

আওয়ামী লীগ নয়, ‘বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির’ এমন মন্তব্য কওে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই।

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন— আওয়ামী লীগ এদেশেই থাকবে।দেশের মাটি ও মানুষের মাঝে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এর আগে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পিরোজপুর জেলার কচা নদীর ওপর নবনির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ( বেকুটিয়া) হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরের শেষ দিকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চীনের সহায়তায় অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ