1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বাংলাদেশের সংসদের ভূমিকা বিশ্বের অন্য পার্লামেন্ট চর্চা করতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬০ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদ ও সংসদ সদস্যরা বাল্যবিয়ে, মাতৃস্বাস্থ্য, যুব উন্নয়সহ বিভিন্ন ইস্যুতে যে ভূমিকা রাখছে, বিশ্বের অন্যান্য দেশের পার্লামেন্টও চর্চা করতে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের পার্লামেন্টের সদস্যরা আইন প্রণয়নের পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করছেন। তৃণমূলে তথা জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তারা স্থানীয় প্রশাসন ও স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। বিশেষ করে জনগণের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ে দক্ষতা ও সচেতনতা বাড়াতে কাজ করছেন সংসদ সদস্যরা।’

স্পিকার আরও বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা স্পিকারের নেতৃত্বে বাল্যবিয়ে, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যার বহুমাত্রিক ও যুব উন্নয়ন ইস্যুতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করছেন। পাশাপাশি মাঠপর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট রয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদের এ ভূমিকা বিশ্বের অন্যান্য পার্লামেন্ট চর্চা করতে পারে।’

রোববার (৩১ জুলাই) যুক্তরাজ্যের রকসটন কলেজে আয়োজিত ‘ফিফটিনথ ওয়ার্কশপ অব পার্লামেন্টারি ওয়ার্কশপ অ্যান্ড পার্লামেন্টারিয়ান্স’-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার তৃতীয় সেশনে প্যানেল ‘এ’-এর ‘স্ট্রেনদেনিং লেজিসলেচারস’ সেশনে সভাপতির বক্তব্য দেন স্পিকার।

বাংলাদেশের সংসদের ভূমিকা বিশ্বের অন্য পার্লামেন্ট চর্চা করতে পারে

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সংসদীয় নিরীক্ষা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সংসদীয় ব্যবস্থাকে আরও দক্ষ ও শক্তিশালী করতে হবে। পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু সংসদ। সংসদ আইন প্রণয়ন করে, যার ভিত্তিতে নির্বাহী বিভাগ কার্যক্রম পরিচালনা করে থাকে। কেবলমাত্র আইন প্রণয়ন নয়, সংসদীয় গণতন্ত্রে কমিটি ব্যবস্থার মাধ্যমে নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ করে থাকে সংসদ।’

স্পিকার বলেন, ‘এ ব্যবস্থা যত শক্তিশালী ও দক্ষ হবে, সংসদীয় গণতন্ত্রও তত বেশি শক্তিশালী ও দক্ষ হবে। রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়ন ও জনস্বার্থ নিশ্চিত তথা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সময়োপযোগী আইন প্রণয়ন সংসদের প্রধান কাজ।’

কর্মশালার তৃতীয় সেশনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন টরন্টো ইউনিভার্সিটির লেজিসলেটিভ রোল ইন দ্য পোভার্টি বিভাগের মাইকেল ইয়াশ, মালয়েশিয়ান পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড লাইব্রেরি বিভাগের মুথান্না সারি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ